ফুলবাড়ীতে বেগুন ৩ টাকা কেজি, সবজির দরপতনে বিপাকে কৃষক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতকালীন সবজির বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। উৎপাদন বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকায়। লাউয়ের দামও নেমে এসেছে ৩ থেকে ৫ টাকায়।
