জামালপুরের ইসলামপুরে সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের বাবা একেএম মকবুল হোসাইন মেম্বারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে পবিত্র কোরআন খতম, মরহুমের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত করা হয়। এতে তার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়।
একেএম মকবুল হোসাইন মেম্বার জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ২০১৯ সালের ৭ নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
তার ছেলে লিয়াকত হোসাইন লায়ন দৈনিক ইত্তেফাক, বাংলা টিভি ও ডেইলি অবজারভারের জামালপুর প্রতিনিধি। তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইসলামপুর প্রেসক্লাবেরও সদস্য।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।



