প্রিয়বিনোদনঢাকায় মুকেশ ঋষি, নতুন সিনেমায় ভয়ংকর খলনায়ক
বলিউডের পর্দায় খলচরিত্রে পরিচিত মুখ মুকেশ ঋষিকে এবার দেখা যাবে বাংলাদেশের সিনেমায়। এমডি ইকবালের পরিচালনায় ‘নসিব’ ছবিতে অভিনয় করতে বুধবার ঢাকায় এসেছেন তিনি। সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন এই অভিনেতা।






















