প্রিয়প্রবাসমালয়েশিয়ায় ৩৪১ পাসপোর্টসহ আটক ২০
বিদেশি কর্মী নিয়োগ ও সরবরাহে জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) কুয়ালালামপুরের আমপাং এলাকার তামান দাতুক আহমদ রাজালিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।























