বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের নেতৃত্বে আবারও নির্বাচিত হয়েছেন রমিজউদ্দিন আহমেদ ও মাজম আলী খান। রমিজউদ্দিন সভাপতি এবং মাজম আলী মহাসচিবের দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা ট্যাক্সেস বার হলরুমে বিটিএলএর ৩৯তম সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। কমিটির বিভিন্ন পদে মোট ৩১ জন নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ১১ জন ভাইস প্রেসিডেন্ট ও ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেল।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আবদুন নূর, মো. মুসা, শামসুর রহমান খান, মোস্তফা কামাল মনসুর, অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, মুনতাসির মামুন, এস এম এনায়েত করিম, আবুল ফজল, হোসেইন আহমেদ শাহজাহান, মোহাম্মদ রুহুল আমিন ও কাজী মোস্তাফিজুর রহমান।
আবু নাসের মজুমদার এডিশনাল সেক্রেটারি জেনারেল এবং নুরুল্লাহ ভূঁইয়া বেলাল ট্রেজারার নির্বাচিত হয়েছেন। ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন এ টি এম রাশেদ বাবু, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর আলম খান, সারওয়ার আলম ভূঁইয়া, আমিনুর রহমান, আমিরুল হাসান রতন, রাজিউল কবির, মিজানুর রহমান (মিঠু), আবুল হাসেম রতন, রাকিবুল আহসান ও মজমুল হোসেন প্রামাণিক।
অন্য পদগুলোতে মো. সোলায়মান অর্গানাইজিং সেক্রেটারি, আশরাফ হোসেন খান লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি, এম এ হালিম মন্টু কালচারাল সেক্রেটারি, নূর নবী পাটোয়ারী ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি এবং মো. জামালউদ্দিন অফিস সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে রমিজউদ্দিন আহমেদ ট্যাক্স আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সহকর্মীদের কল্যাণে কাজ করার পাশাপাশি আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং সংগঠনকে আরও কার্যকর করতে সবার সহযোগিতা চান।