প্রিয়সারা দেশকুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু
কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।























