ফরিদপুর জেলা এলজিইডি কার্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। এ সময় তিনি সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এলজিইডি কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। সভা শেষে কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এবং মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।