বিভাগ

সারা দেশ

সারা দেশ বিভাগের সর্বশেষ খবর, প্রেক্ষাপট ও বিশ্লেষণ। পৃষ্ঠা ৬৪।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান চালায়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বাগেরহাটে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ

বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্ট গ্রহণ না করা এবং রিপোর্টের পার্থক্য নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসকের বিরুদ্ধে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

রাঙ্গামাটির সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭টা থেকে পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

আদিবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগের আশ্বাস

টাঙ্গাইলের মধুপুরে গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে আন্তজেলা চোর চক্রের গ্রেপ্তার ৬, উদ্ধার ৮ মোটরসাইকেল

রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এ সময় চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

প্রধানমন্ত্রী খুলনায় আস‌ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী আস‌ছেন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের পর প্রথমবার প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে ত্বরান্বিত হ‌বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে সিঁদুর নিবেদনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

রংপুরের আট উপজেলা ও মহানগর মিলিয়ে এবারে ৯৬৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিজয়া দশমী। চন্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রূপপুর প্রকল্পের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন মহাসড়কে খড়বোঝাই একটি ভুটভুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রেলওয়ে গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করা জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনই বিএনপির আদর্শ: টুকু

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির আদর্শ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রিয়সারা দেশ
সারা দেশ

গ্যাস সিলিন্ডারের আগুনে নিঃস্ব কৃষক

গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসে আগুন লেগে বসতঘরসহ সবকিছু হারিয়েছেন কুমিল্লার দেবীদ্বারের কৃষক মো. হোসেন মিয়া। আগুনে দুটি ছাগল ও প্রায় ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পাঁচ ঘণ্টা অবরোধে বন্ধ ট্রেন চলাচল

বন্ধ থাকা দারোয়ানী রেলস্টেশন চালু এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ৭টায় শুরু হওয়া এ কর্মসূচির কারণে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

নীলফামারীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব চন্দ্র (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান।

প্রিয়সারা দেশ
সারা দেশ

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর, আটক ১

লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের বাস থেকে এক যাত্রীকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কাজীপুরে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দুই বছরে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়ানোর পরিকল্পনা

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাভারে ডিবির জালে পাঁচজন

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজন এবং ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৫

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ডাকাত ও ছিনতাইকারী দলের তিন সদস্য এবং দুই মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

জামালপুরে ৫০ জন পেলেন বিনা মূল্যে হুইলচেয়ার

জামালপুরে অসচ্ছল ও চলাচলে অক্ষম ৫০ জন মানুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে শহরের কম্পপুর মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সিরাজগঞ্জে ২৯৫ ইনজেকশনসহ নারী আটক

সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মোছা. শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।