নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৯৮।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ টিকিটসহ আটক, কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে বিভিন্ন ট্রেনের ৮৩টি টিকিটসহ মো. রিপন মিয়া ওরফে কালো মিয়াকে আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধের দাবি

সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, জলজ প্রাণবৈচিত্র্য সংরক্ষণ ও বননির্ভর মানুষের জীবিকা সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছেন নবীন-প্রবীণরা।

প্রিয়অর্থনীতি
অর্থনীতি

১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা ব্যবসায়ীদের

কমিশন পুনর্নির্ধারণ, ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং অব্যবহৃত গ্যাস সিলিন্ডার পুনরায় বাজারে সরবরাহের দাবিতে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশকেরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মেহেন্দিগঞ্জে সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে সার ডিলারশিপ পেতে ভুয়া ট্রেড লাইসেন্স জমা ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে বিউটি বেগমের বিরুদ্ধে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধন শুরু, আবেদন চলবে ১২ নভেম্বর পর্যন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ তারিখে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।

প্রিয়জাতীয়
জাতীয়

দিল্লির রাজনৈতিক পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না বাংলাদেশ সরকার। বিষয়টিকে ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বাবুগঞ্জে স্ত্রী নিহত, স্বামী ও দেবর আটক

বরিশালের বাবুগঞ্জে স্বামীর নির্যাতনে ঐশী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী সোহেল খান (২৮) ও সোহেলের ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ।

প্রিয়খেলা
খেলা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ক্যাচ তিলকের, তালিকায় পেছনে রোহিত-কোহলি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিংয়ের নতুন মাইলফলক গড়েছেন ভারতের তরুণ ক্রিকেটার তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুটি ক্যাচ নিয়ে এই সংস্করণে তাঁর ক্যাচের সংখ্যা ৫০-এ পৌঁছেছে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

চুয়েটে উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। উপাচার্য অধ্যাপক ড.

প্রিয়আইন-আদালত
আইন-আদালত

‘গুলি করি, মরে একটা’ মন্তব্যের ভিডিও ট্রাইব্যুনালে, তাইম হত্যা বন্ধে উদ্যোগ নেননি ইকবাল: রাষ্ট্রপক্ষ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ইমাম হাসান ওরফে তাইম হত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক শুরু হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বিজিবির সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির টহলদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরে তেলিখালী বিওপির জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

নিকাব নিয়ে বিতর্কের জেরে ঢাবির শিক্ষককে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক ও অপমানজনক আচরণের অভিযোগ উঠেছে।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

দেশে ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়াল, এক দিনে শনাক্ত ২ হাজার ১৬৭

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ১৬৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন চারজন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ফরিদপুরে কন্যাশিশু দিবসে র‍্যালি ও সভা

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রিয়প্রযুক্তি
প্রযুক্তি

মেটার নতুন এআই ‘মিউজ’, ব্যবহারকারীর হয়ে করবে ই-মেইল পাঠানো থেকে ভ্রমণ পরিকল্পনা

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করতে ‘মিউজ’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাসিস্ট্যান্ট চালু করেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কনফারেন্স ও সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

অভয়নগরে জমি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

যশোর জেলা ট্রাক, ট্র্যাক্টর, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন জমি নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে যশোরের অভয়নগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রিয়শিক্ষা
শিক্ষা

বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ র‍্যালি, কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক…

প্রিয়সারা দেশ
সারা দেশ

উৎসবমুখর আয়োজনে বেরোবির প্রতিষ্ঠাবার্ষিকী

উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়জুড়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে তৈরি হয় আনন্দঘন…

প্রিয়সারা দেশ
সারা দেশ

কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সরকারি ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে গুজব ও অপতথ্য ছড়ানো ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটির কাউখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পীরগঞ্জে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

রংপুরের পীরগঞ্জে ফারুক মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর এলাকার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দুর্গাপূজায় নিরাপত্তা চেয়ে রংপুরে স্মারকলিপি

আসন্ন শারদীয় দুর্গোৎসবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে রংপুরে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি।