নতুন আপডেট

সর্বশেষ সংবাদ

প্রকাশনার সময় অনুযায়ী প্রিয় বাংলাদেশের সর্বশেষ প্রতিবেদন — পৃষ্ঠা ১৪৫।

প্রিয়জাতীয়
জাতীয়

৫ নভেম্বরের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তি হবে

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রিয়স্বাস্থ্য
স্বাস্থ্য

বাগেরহাট হাসপাতালে নিয়োগবঞ্চিতদের আন্দোলন

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন কর্মী নিয়োগকে কেন্দ্র করে টানা দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দীর্ঘদিন ধরে কাজ করে আসা নিয়োগবঞ্চিত অস্থায়ী কর্মচারীরা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পাঁচ ঘণ্টা অবরোধে বন্ধ ট্রেন চলাচল

বন্ধ থাকা দারোয়ানী রেলস্টেশন চালু এবং আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ৭টায় শুরু হওয়া এ কর্মসূচির কারণে সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

প্রিয়ধর্ম
ধর্ম

কেন বিজয়াদশমীতে সিঁদুর খেলা?

ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বাঙালির ঐতিহ্য, নারীসমাজের বন্ধন ও বিদায়ের আবেগের প্রকাশ এই আয়োজন। ঢাকের শব্দ, পূজামণ্ডপে ভিড়, দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি—এরই মধ্যে লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠেন অনেক নারী।

প্রিয়সারা দেশ
সারা দেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

নীলফামারীর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে বিপ্লব চন্দ্র (১৯) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের গাঠাংটারী এলাকার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শার্শায় ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ২ কেজি ৯০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪ কোটি ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রিয়সারা দেশ
সারা দেশ

শার্শায় ১৮ স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান এলাকা থেকে ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম, যা ১৮০ ভরির সমান।

প্রিয়সারা দেশ
সারা দেশ

লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে মারধর, আটক ১

লক্ষ্মীপুরে ইকোনো পরিবহনের বাস থেকে এক যাত্রীকে নামিয়ে মারধর ও মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে ১০ থেকে ১২ জনের একটি দলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রিয়জাতীয়
জাতীয়

বাংলাদেশে ৪৭ শতাংশ নারীর বিয়ে ১৮ বছরের আগে

বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। তাদের মধ্যে ১৩ দশমিক ৪ শতাংশের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কাজীপুরে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রিয়ধর্ম
ধর্ম

নাটোরে আজ প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলায় আনন্দ

দেবী দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতির মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে বিজয়া দশমী। সকালে পূজার আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন বিবাহিত নারীরা।

প্রিয়গণমাধ্যম
গণমাধ্যম

শিক্ষকতা করে সাংবাদিকতা নয়: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষকতা কিংবা অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের সাংবাদিকতার পরিচয় ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেছেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

দুই বছরে প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট ছড়ানোর পরিকল্পনা

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাভারে ডিবির জালে পাঁচজন

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে তিনজন এবং ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাভারে ডিবির অভিযানে গ্রেপ্তার ৫

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ডাকাত ও ছিনতাইকারী দলের তিন সদস্য এবং দুই মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

জামালপুরে ৫০ জন পেলেন বিনা মূল্যে হুইলচেয়ার

জামালপুরে অসচ্ছল ও চলাচলে অক্ষম ৫০ জন মানুষের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে শহরের কম্পপুর মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রিয়মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ

দেবহাটায় মব হামলার অভিযোগ, দেশ ছাড়লেন মুক্তিযোদ্ধা

সাতক্ষীরার দেবহাটায় ওহিদুজ্জামান শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অতীতে একাধিক মব হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ সামনে এসেছে।

প্রিয়বিশ্ব
বিশ্ব

সূর্যমুখীর সোনালি রাজ্যে পর্যটকদের ঢল

দিগন্তজুড়ে হলুদের সমারোহ। সবুজ পাতার ফাঁকে ফুটে আছে হাজারো সূর্যমুখী। রোদে ঝলমল করা ফুলের সারি দূর থেকে মনে করিয়ে দেয় সোনালি চাদরে মোড়ানো এক বিস্তীর্ণ প্রান্তর। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন পর্যটকেরা।

প্রিয়শিক্ষা
শিক্ষা

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসির ফল

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। তবে তারিখটি এখনো চূড়ান্ত হয়নি। ফল প্রকাশের দিনক্ষণ নির্ধারণে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আনুষ্ঠানিক আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রিয়রাজধানী
রাজধানী

ডিএমপির অভিযানে ৫১৮ জন গ্রেপ্তার

রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৮টি মামলা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রিয়রাজধানী
রাজধানী

কবে ঢাকার দুই সিটির নির্বাচন, মেয়র প্রার্থী কারা

রাজধানীর দুই সিটি করপোরেশনের নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী নিয়ে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামী।

প্রিয়জাতীয়
জাতীয়

বিনিয়োগের সম্ভাবনা দেখতে খুলনায় যাচ্ছেন তারেক রহমান

সুন্দরবনের প্রাকৃতিক ঐশ্বর্য, মোংলা বন্দরের বাণিজ্যিক সক্ষমতা ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা সরেজমিনে দেখতে বৃহস্পতিবার খুলনা ও মোংলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রিয়শিশু ও কিশোর আর্কাইভ
শিশু ও কিশোর আর্কাইভ

স্কুলে যাতায়াতের পথেও ঝরেছে ২,৫১৩ শিশুর প্রাণ

স্কুল-কলেজে যাওয়া-আসার পথেও নিরাপদ নয় শিশুরা। ২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৫১৩ শিশু।