লেবাননে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সহায়তায় হিজবুল্লাহকে প্রায় ২০ কোটি মার্কিন ডলার দিয়েছে ইরান। আল আরাবিয়ার প্রতিবেদনে দুইটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।সূত্রগুলো জানিয়েছে, গত মাসেই অর্থের একটি বড় অংশ হিজবুল্লাহর কাছে পৌঁছেছে। তবে অর্থ স্থানান্তরের সময় মধ্যস্থতাকারীদের প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হয়েছে বলে জানা গেছে। হিজবুল্লাহর এক কর্মকর্তা অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

সংগঠনটির পরিকল্পনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকায় থাকা প্রায় ৫০ হাজার পরিবারকে অগ্রাধিকার দিয়ে সহায়তা দেওয়া হবে। প্রতিটি পরিবারকে প্রায় ৩ হাজার ডলার করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ মাসে ইরান থেকে হিজবুল্লাহর কাছে প্রায় ১০০ কোটি ডলার পৌঁছেছে। যুদ্ধের পর ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠন ও আবাসন প্রকল্প নিয়েও কাজ করছে হিজবুল্লাহ।লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশটির পুনর্গঠনে ২৭ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রয়োজন হতে পারে।