জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব ও ইসলামপুর প্রেসক্লাবের সদস্য শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাব।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম কাজল, সহসভাপতি রহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল এবং ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, সদস্য হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, লিয়াকত হোসেন লায়ন, আব্দুল মোতালেব, হাসর আলী ও রাজেশ কুমার পাল গুরুদাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শাহিদুর রহমান শাহিদের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত অভিজ্ঞতা ও গণমাধ্যমে তার অবদানের কথা তুলে ধরেন। তারা তার কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করে ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন। এ সময় সহকর্মীরা ফুলের তোড়া দিয়ে শাহিদুর রহমান শাহিদকে শুভেচ্ছা জানান।




