বিভাগ

সারা দেশ

সারা দেশ বিভাগের সর্বশেষ খবর, প্রেক্ষাপট ও বিশ্লেষণ। পৃষ্ঠা ৭২।

প্রিয়সারা দেশ
সারা দেশ

পূর্ব বানিয়াখামারে গুলিতে প্রাণ গেল যুবকের

ভোরের আলো ফোটার আগেই খুলনা নগরের পূর্ব বানিয়াখামার এলাকায় গুলিতে নিহত হয়েছেন তাওহিদুল ইসলাম (৩২)। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গুলি করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ইছামতীতে বিসর্জন, মিলনমেলা হলো না

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। তবে বিজয়া দশমীতে এবারও হলো না দুই বাংলার মানুষের বহুল প্রত্যাশিত ঐতিহ্যবাহী মিলনমেলা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাভারে শিক্ষককের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসায় ভাঙচুর

সাভারের ছোট কালিয়াকৈর এলাকায় ১৩ বছর বয়সী এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে একটি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক মাওলানা আব্দুল বারীর (৫০) বিরুদ্ধে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় বাসায় ফেরার পথে তার ওপর হামলা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

লক্ষ্মীপুরে ৫৭ সার ডিলারের ৪৫ জন বিএনপির

লক্ষ্মীপুরে নতুন সার ডিলার হিসেবে মনোনীত ৫৭ জনের মধ্যে ৪৫ জন বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। মনোনীতদের কয়েকজনের আগে সার ব্যবসার অভিজ্ঞতা না থাকার অভিযোগও উঠেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ভাসুরের বাড়িতে গৃহবধূর মৃত্যু, তদন্ত দাবি

নড়াইলের লোহাগড়ায় ভাসুরের বাড়িতে বেড়াতে এসে সাথী খানম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সিঁদুর খেলতে গিয়ে নববধূর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মন্দিরের জমি নিয়ে বিরোধ, রংপুরে সড়ক অবরোধ

রংপুর নগরীর ঠিকাদারপাড়ায় মন্দিরের জায়গা নিয়ে সনাতন ধর্মাবলম্বী দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিমা বিসর্জন না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী।

প্রিয়সারা দেশ
সারা দেশ

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় দুই অভিযানে আটক ৭, জাল ও নৌকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে নৌ পুলিশের পৃথক দুই অভিযানে সাত জেলেকে আটক করা হয়েছে। এ সময় নিষিদ্ধ চায়না চাই, মশারি ও কারেন্ট জাল, মাছ এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

কচুয়ায় পুকুরে বিষ, ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

চাঁদপুরের কচুয়ায় একটি মাছের খামারের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে খামারি আবুল খায়েরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৬ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ভোলাহাট সীমান্তে ফেনসিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এ অভিযান চালায়।

প্রিয়সারা দেশ
সারা দেশ

বাগেরহাটে চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ

বাগেরহাটে ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্ট গ্রহণ না করা এবং রিপোর্টের পার্থক্য নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক নাক-কান-গলা (ইএনটি) চিকিৎসকের বিরুদ্ধে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

রাঙ্গামাটির সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ৭টা থেকে পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

প্রিয়সারা দেশ
সারা দেশ

আদিবাসীদের সমস্যা সমাধানে উদ্যোগের আশ্বাস

টাঙ্গাইলের মধুপুরে গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে আন্তজেলা চোর চক্রের গ্রেপ্তার ৬, উদ্ধার ৮ মোটরসাইকেল

রংপুরে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। এ সময় চোরাই ৮টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

প্রধানমন্ত্রী খুলনায় আস‌ছেন আগামীকাল

প্রধানমন্ত্রী আস‌ছেন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের পর প্রথমবার প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে ত্বরান্বিত হ‌বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রংপুরে সিঁদুর নিবেদনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

রংপুরের আট উপজেলা ও মহানগর মিলিয়ে এবারে ৯৬৪টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিজয়া দশমী। চন্ডিপাঠের মধ্য দিয়ে শুরু হয় দশমী পূজার আনুষ্ঠানিকতা।

প্রিয়সারা দেশ
সারা দেশ

হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও দুই পর্যটক।

প্রিয়সারা দেশ
সারা দেশ

রূপপুর প্রকল্পের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন মহাসড়কে খড়বোঝাই একটি ভুটভুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রেলওয়ে গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: খাদ্যমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করা জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গঠনই বিএনপির আদর্শ: টুকু

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করাই বিএনপির আদর্শ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রিয়সারা দেশ
সারা দেশ

গ্যাস সিলিন্ডারের আগুনে নিঃস্ব কৃষক

গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাসে আগুন লেগে বসতঘরসহ সবকিছু হারিয়েছেন কুমিল্লার দেবীদ্বারের কৃষক মো. হোসেন মিয়া। আগুনে দুটি ছাগল ও প্রায় ২০টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

প্রিয়সারা দেশ
সারা দেশ

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে।