পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মেহেরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলার যাদবপুর এলাকায় ভৈরব নদের তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। তিনি বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন এবং ভৈরব নদের তীরে তালগাছের চারা রোপণ করেন।
এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা সম্ভব।
পরে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন এবং ভৈরব নদের তীরসহ নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা এবং স্থানীয় সাংবাদিকরা।