সৌদি আরবের ভূখণ্ডে সাম্প্রতিক বিমান হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা ও তাদের মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সৌদি হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন।
নাসরুদ্দিন আমীর বলেন, ইয়েমেনের মানুষের ওপর হামলা চালিয়ে কোনো ধরনের জবাব না পাওয়ার সময় শেষ হয়েছে। ভবিষ্যতে এমন হামলা হলে তার কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে বলেও সতর্ক করেন তিনি।
দীর্ঘ প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত জুনে ইরানের রাজধানী তেহরান থেকে ইয়েমেনের সানা বিমানবন্দরে একটি বিমান পাঠানোর চেষ্টা করে হুথিরা।
দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। সেই পরিস্থিতিতে হুথিদের পাঠানো বিমানটি সানায় পৌঁছানোর আগেই বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। ফলে বিমানটির অবতরণ সম্ভব হয়নি।
ওই বিমানে ইরানে একটি জানাজায় অংশ নেওয়া হুথি নেতাদের একটি দল দেশে ফিরছিলেন বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যায়।
সৌদি হামলার প্রশংসা হুথি নেতার, দিলেন পাল্টা জবাবের হুঁশিয়ারি**
সৌদি আরবের ভূখণ্ডে সাম্প্রতিক বিমান হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা ও তাদের মিডিয়া অফিসের উপপ্রধান নাসরুদ্দিন আমীর।
প্রিয় বাংলাদেশবিশ্ব


