দিল্লিতে রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন করায় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে উপমুখ্যমন্ত্রী ও পূর্তমন্ত্রী প্রবেশ সাহিব সিং বর্মার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিজেপির সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।রোববার পশ্চিম দিল্লির তিলক নগরে রাস্তা নির্মাণের কাজ পরিদর্শনে যান প্রবেশ বর্মা। এ সময় স্থানীয় বিধায়ক জারনাইল সিংও সেখানে ছিলেন। রাস্তার মান নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে সাহেব সিং নামে এক যুবকের সঙ্গে বর্মার কথা-কাটাকাটি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে বর্মাকে ওই যুবকের ফোন সরিয়ে দিয়ে চড় মারতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়েছে।
সাহেব সিংয়ের দাবি, তিনি স্থানীয় বিধায়কের সামাজিক যোগাযোগমাধ্যমের কাজ করেন। রাস্তার ওপরের স্তর উঠে আসার বিষয়টি ভিডিও করছিলেন তিনি। এ সময় নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন করায় তাকে চড় মারা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাহেব সিং।তবে অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রবেশ বর্মা। তার দাবি, ঘটনাস্থলে আম আদমি পার্টির কর্মীরা তাকে ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। ওই পরিস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে। একই সঙ্গে স্থানীয় বিধায়ক ও ঠিকাদারকে ঘিরে আরও কিছু অভিযোগ তোলেন তিনি।
ঘটনাটি নিয়ে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেই তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। তার অভিযোগ, ক্ষমতাসীনদের মধ্যে ভোটারদের কাছে জবাবদিহির ভয় কমে যাওয়ায় এ ধরনের আচরণ দেখা যাচ্ছে।রাহুলের বক্তব্যের জবাবে প্রবেশ বর্মা তাকে ঘটনাটি সম্পর্কে না জেনে মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন।
এদিকে সাহেব সিংয়ের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাহেব সিংয়ের বিরুদ্ধেও আগের একটি হামলার মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
চড়কাণ্ডে রাহুলের কটাক্ষ, ‘ভোটারকে ভয় না পাওয়ায় এমন ঔদ্ধত্য’
দিল্লিতে রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন করায় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে উপমুখ্যমন্ত্রী ও পূর্তমন্ত্রী প্রবেশ সাহিব সিং বর্মার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিজেপির সমালোচনা করেছেন লোকসভার বিরো
প্রিয় বাংলাদেশবিশ্ব


