ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।বিক্ষোভকারীরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে যন্তর মন্তর ও এর আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকায় ১২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই নির্দেশ কার্যকর থাকার কথা।এয়ারটেল, রিলায়েন্স জিও ও ভোডাফোন আইডিয়াসহ টেলিকম কোম্পানিগুলোকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দিল্লি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিক্ষোভে কয়েকটি রাজনৈতিক দলের পাশাপাশি এআইএসএ, এসএফআই ও এনএসইউআইসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।ভারতের সংবাদ সংস্থা পিটিআই পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। পুলিশের দাবি অনুযায়ী, যন্তর মন্তর ও আশপাশের এলাকা থেকে ৭০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
এর আগে চলতি বছরের জুলাইয়েও দিল্লির যন্তর মন্তর ও মধ্য দিল্লির কিছু এলাকায় ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছিল। সে সময় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির আন্দোলন চলছিল।তিন মাসের ব্যবধানে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে আবারও একটি এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হলো।
দিল্লিতে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, ৭০০ জনের বেশি আটক
ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অভিযোগের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হ
প্রিয় বাংলাদেশবিশ্ব


