ভারতের উত্তর প্রদেশের বদায়ুন জেলার বিসৌলিতে ২২ নভেম্বর কবি গোবিন্দ পালকে ‘আন্তর্জাতিক হিন্দি সাহিত্য কাব্য বিভূষণ’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সম্মাননা হিসেবে তাকে নগদ অর্থ, উত্তরীয়, শ্রীফল, স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। হিন্দি সাহিত্য ও কাব্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।




