সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 
প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোমিনুল হক ও শরিফুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। জন ক্যাম্পবেল ও তেজনারাইন চান্দারপলের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জশুয়া ডা সিলভা। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে উইকহ্যামের। প্রথম টেস্ট ৮ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। 
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম। 
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রোস্টন চেজ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভা, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, জেইডেন সিলস, জশুয়া বিশপ, জোমেল ওয়ারিকান।