মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ইস্কাটনে অধিদপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান। এ সময় ফোরামের অন্যতম সমন্বয়কারী ইকবাল মাহমুদ ও চিকিৎসক সাদিয়া হাবিব অর্পি বক্তব্য দেন।
আলোচনা শেষে ফোরামের দুই নারী চিকিৎসক আগ্রহী অংশগ্রহণকারীদের স্ক্রিনিং সেবা দেন।