খুলনা নগরীর আযম খান সরকারি কমার্স কলেজ সংলগ্ন সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোব) রাত ৯টায় ৭/৮ জন যুবক মোটরসাইকেলে এসে এই হাসপাতালে হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে ক্লিনিকের রুমে ব্যাপক ভাঙচুর ও অতর্কিত গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন বলেন, মোটরসাইকেলে করে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশনে ব্যাপক ভাঙচুর চালায়। হামলার সময় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষন করছি। আসামীদের শনাক্তে কাজ করছি। খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো।