রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার তামজীদ হাসান (২৪) সংগঠনটির রমনা থানা শাখার সহসভাপতি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে খিলগাঁও থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, তামজীদ হাসান এর আগে ছাত্রলীগের রমনা থানা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওই শাখার সহসভাপতি। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



