রাজধানীতে অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে একদিনে ৩৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় বিভিন্ন আইনি পদক্ষেপের অংশ হিসেবে ৩৬টি মামলা করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার রাজধানীর আটটি পুলিশ বিভাগে পৃথক অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৬৯ জন, তেজগাঁওয়ে ৫৫ জন, ওয়ারীতে ৫৩ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা ও মতিঝিলে যথাক্রমে ৩৩ ও ৩৭ জন, রমনায় ২৭ জন এবং লালবাগে ২৬ জন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ ১৫৪টি ইয়াবা বড়ি, পাঁচ কেজি গাঁজা, নগদ ১ হাজার ১৫৫ টাকা ও আটটি মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।