রাজধানীর পল্লবী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার রবিন আহমেদ (৪৪) পল্লবী থানা কৃষক লীগের সহসভাপতি।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২০ নভেম্বর) নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রবিন আহমেদ পল্লবী থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।



