ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে মধুখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে পঙ্কজ বসুর ছেলে পেঁয়াজ বসু ওরফে পাপ্পু (৩০) কে আটক করা হয়। মধুখালী থানার এসআই মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, পেঁয়াজ বসুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




