সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামের মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালিয়ে এ জরিমানা ও জব্দের ঘটনা ঘটে।
মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে একটি অটোরিকশায় করে প্রায় ২০-২৫ বস্তা সার গুদামে নেওয়ার তথ্য পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে তাকে জরিমানা করা হয়।
শুক্রবার সকালে কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাসমত আলীসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
গুদামে অবৈধ সার মজুদ, কামারখন্দে জামায়াত নেতাকে জরিমানা
সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
প্রিয় বাংলাদেশসারা দেশ


