কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২৪টি বক উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় শিকারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উখিয়ারঘাট বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধার করা বকগুলো উখিয়া রেঞ্জ কার্যালয়ে অবমুক্ত করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক। এ সময় উখিয়ারঘাট বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়ায় ২৪টি বক উদ্ধার, শিকারি পালিয়ে গেলেন
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২৪টি বক উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের সময় শিকারি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উখিয়ারঘাট বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে উদ্ধার করা ব
প্রিয় বাংলাদেশসারা দেশ


