রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় কয়েক দফায় এ গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলি হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।




