ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ব্যাটালিয়নের পক্ষ থেকে দুপুরে কেক কেটে উদ্বোধন করেন যশোর রিজন কমান্ডার ব্রিগেডার জেনারেল মোঃ মাহামুদুল হাসান উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির কমান্ডার লেঃ কর্নেল রফিকুল আলম ও কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন চুয়াডাঙ্গা ৪৭বিজিবির কমান্ডার, মহেশপুর উপজেলা নির্বাহি অফিসার সাজ্জাদ হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।
২০১৫ সালের ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ১১ বছর ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানসহ দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে এ ব্যাটালিয়ন। বর্তমানে ব্যাটালিয়নটির নামকরণ করা হয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।
বর্তমানে ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম। তাঁর নেতৃত্বে ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় মহেশপুর ব্যাটালিয়ন বিজিবির দায়িত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রয়েছে।