হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানের রাধানগর এলাকায় প্রায় ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। কুয়ার ভেতরে তিন দিন আটকে থাকার পর শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নিপু কাহার জানান, রাধানগর এলাকার সজল সাঁওতালের বাড়ির পরিত্যক্ত কুয়ায় সাপটি আটকা পড়ে। পরে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে জীবন চাষা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে দাঁড়াশ হিসেবে শনাক্ত করেন। পরে কুয়ার ভেতরে মই নামিয়ে উদ্ধারকারী দলের একজন সেখানে প্রবেশ করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সাপটিকে কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার করা হয়। উদ্ধারের পর দাঁড়াশ সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো বন্যপ্রাণী আটকে পড়লে বা আহত অবস্থায় পাওয়া গেলে নিজেরা ঝুঁকি না নিয়ে দ্রুত বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়া উচিত।
৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণ রামপুর চা বাগানের রাধানগর এলাকায় প্রায় ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। কুয়ার ভেতরে তিন দিন আটকে থাকার পর শনিবার (৩ অক্টোবর) দুপুরে প্রায় ৩০ মিনিটের চেষ্টায়
প্রিয় বাংলাদেশসারা দেশ


