ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির উদ্যোগে শ্রী শ্রী রামসীতা মন্দিরে শ্রীকৃষ্ণের বিহিত পূজা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে শ্রী শ্রী রমনা কালীমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে সংগঠনটির নেতাকর্মীরা পলাশীর মোড়ে মূল শোভাযাত্রায় যোগ দেন। এরপর শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্কে গিয়ে শেষ হয়।
সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সহ-সভাপতি নিতাই দে সরকার ও দুলাল চন্দ্র মণ্ডলসহ অন্য নেতারা।আলোচনায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, দর্শন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের আদর্শ অনুসরণের মাধ্যমে দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
এ সময় হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও তুলে ধরেন বক্তারা। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ, জমি দখল, প্রতিমা ভাঙচুর, অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।বক্তারা বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হিন্দু সম্প্রদায় আশা করেছিল তাদের মধ্যে স্বস্তি ফিরবে, নির্যাতন বন্ধ হবে এবং বৈষম্য দূর হবে। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন তারা।
জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের দাবি, জনসংখ্যার অনুপাতে সংসদে অন্তত ৩০ জন হিন্দু সদস্য থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র দুজন রয়েছেন এবং তারা নিজেদের হিন্দু হিসেবে স্বীকার করেন না—এমন দাবি করেন বক্তারা। ফলে সংসদে কার্যত হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই বলেও তারা মন্তব্য করেন।সরকারের মন্ত্রিসভায়ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অত্যন্ত কম বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার সময় দেশে হিন্দু জনসংখ্যার হার ২২ শতাংশ ছিল, যা বর্তমানে ৮ শতাংশে নেমে এসেছে। রাজনৈতিক প্রতিনিধিত্বের অভাবের কারণে হিন্দু সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্তির দিকে যাচ্ছে বলেও তারা দাবি করেন।তাদের বক্তব্য, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে দেশে হিন্দু জনসংখ্যা আরও সংকুচিত হয়ে পড়তে পারে।
জন্মাষ্টমীতে ঢাকায় হিন্দু মহাজোটের শোভাযাত্রা, সংখ্যালঘু নিরাপত্তার দাবি
ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির উদ্যোগে শ্রী শ্রী রামসীতা মন্দিরে শ্রীকৃষ্ণের…
প্রিয় বাংলাদেশসারা দেশ


