দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার বগুড়ার নবসৃষ্ট মোকামতলা ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় তৃণমূল পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তিনি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।