রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মূল্যের পণ্য জব্দ করেছে বিজিবি। এসব ঘটনায় আটক করা হয়েছে ৬১৫ জনকে।
শনিবার (২১ নভেম্বর) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি, ৫৪ হাজারের বেশি ইয়াবা, প্রায় ১ হাজার ২ কেজি গাঁজা, হেরোইন, আইস, ফেনসিডিল, মদ ও বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক, অস্ত্র, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে। অবৈধ পুশইন ঠেকানো এবং জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুত প্রতিরোধেও অভিযান অব্যাহত থাকবে




