বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের খাটের ওপর শেখ মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোনো একসময় তার মৃত্যু হয়েছে।
শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও ছেলে আগে মারা গেছেন। এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। আর নাতি মো. সাইদুর রহমান ইমন অন্যত্র থাকায় তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন বলে জানান স্থানীয়রা।ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তার মৃত্যু হতে পারে।
ঘরে দুর্গন্ধ, খাটের ওপর মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে মরদেহটি
প্রিয় বাংলাদেশসারা দেশ


