রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী অফিক হাসান অভিসড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১ টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি জেলার পীরগাছা উপজেলায় বলে জানা গেছে।
এব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।