শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরির কাজ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর জেলার ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে।
শহরের চাঁচড়া শ্রীহরি মন্দিরে এবারের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে তৈরি করা হচ্ছে ১০১টি বিশেষ প্রতিমা। প্রাচীন ইতিহাস, কৃষ্টি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি তাপস কুমার সরকার। প্রতিমা নির্মাণ শেষ হওয়ার আগেই মণ্ডপটি দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। মৃৎশিল্পীরা জানান, প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষে এখন চলছে রং ও অলংকরণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা করছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যয়ে কিছুটা চাপ থাকলেও উৎসবের আনন্দে তার প্রভাব পড়েনি। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ জানান, পরিবেশ রক্ষা ও অপসংস্কৃতি রোধে এবার বিদ্যুতের অপচয় কমানো এবং ডিজে গানমুক্ত পরিবেশে পূজা উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জমে উঠেছে দুর্গাপূজার প্রস্তুতি চাঁচড়ায় এক মণ্ডপে ১০১ প্রতিমা
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যশোরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, প্রতিমা তৈরির কাজ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বছর জেলার ৭৩৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। শহরের চাঁচড়া শ্রী
প্রিয় বাংলাদেশসারা দেশ


