ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) ও পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঝালকাঠিতে গাঁজা ও নগদ টাকাসহ ডিবির হাতে দুইজন আটক
ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ
প্রিয় বাংলাদেশসারা দেশ


