ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে সদর উপজেলার নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাঁদের পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তাঁর মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে অন্তঃসত্ত্বা মর্জিনা ও তাঁর শিশু সন্তান মিনানের এবং গোবিন্দবাড়ী গ্রামে সিএনজিচালক সুজন আলীর জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী ও তাঁর স্ত্রী মমতা বেগমের জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের আহাজারিতে প্রতিটি এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার গভীর রাতে মরদেহগুলো জামালপুরে আনা হয়। দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
একসঙ্গে সাতজনের মৃত্যু, জামালপুরে স্বজনদের কান্না
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের জানাজা ও দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে সদর উপজেলার নিজ নিজ এলাকায় জানাজা শেষে তাঁদের পারিবারিক ও সামাজিক কবরস্থানে দাফন করা হয়। রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর
প্রিয় বাংলাদেশসারা দেশ


