‘শিক্ষা-শিল্পের ঐক্যতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দেশের বিভিন্ন খাতের ২০টি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
মতবিনিময় সভায় টেলিটক, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, গ্রামীণফোন, নেসলে বাংলাদেশ, প্রাণ, আকিজ রিসোর্স, আবুল খায়ের গ্রুপ, বিকাশ, ডিবিসি নিউজসহ বিভিন্ন শিল্প ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশে কর্মসংস্থানের তুলনায় শ্রমবাজারে প্রবেশ করা তরুণের সংখ্যা বেশি হওয়ায় বড় একটি অংশ অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে। বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে পড়লে নতুন কর্মসংস্থান সৃষ্টি কঠিন হয়ে পড়ে। টেকসই কর্মসংস্থানের জন্য জবাবদিহিতা ও কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে বাস্তব ধারণা দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে শিল্প বিকাশের বিকল্প নেই। আর শিল্প বিকাশে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলা জরুরি। শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে বলেও তিনি জানান।
ইবিতে শিল্প-একাডেমিয়া সংযোগে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা
‘শিক্ষা-শিল্পের ঐক্যতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হ
প্রিয় বাংলাদেশসারা দেশ


