পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. শামীম হোসেন নামে এক কৃষকের বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, পোশাকসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খারজানী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত শামীম হোসেন জানান, গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি ঘর, লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন নেভানোর পর স্বর্ণালংকারেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে তার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে গোয়ালঘরে থাকা গরুগুলো অক্ষত রয়েছে।
রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদীতে আগুনে সর্বস্বান্ত কৃষক
পাবনার ঈশ্বরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. শামীম হোসেন নামে এক কৃষকের বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, পোশাকসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যাওয়ায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (১
প্রিয় বাংলাদেশসারা দেশ


