বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার সকালে ছোট কাচনা গ্রামের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাউছিন মোল্লা কাচনা গ্রামের মো. জিহাদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর তাউছিন হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। শিশুটির সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। তবে চার দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ছোট কাচনা গ্রামের একটি ঘেরের মধ্যে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় কাচনা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাটে নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর বৃহস্পতিবার সকালে ছোট কাচনা গ্রামের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহ
প্রিয় বাংলাদেশসারা দেশ


