ক্যাম্প ফায়ারের আগুন ঘিরে নাচ, গান ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ। শনিবার (৩ অক্টোবর) রাতে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প ফায়ারের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।
অনুষ্ঠানে দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।
পাঁচ দিনের সমাবেশে স্কাউট সদস্যদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ ও কার্যক্রমের পাশাপাশি গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো নাচ, গান, নাটক ও পুতুলনাচ পরিবেশন করে। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট দল জুলু সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করে। গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউটরা পরিবেশন করে পরিবেশবিষয়ক নাটক ‘পশুর বয়ান’। এছাড়া বিভিন্ন দলের পরিবেশনায় সমাবেশস্থল হয়ে ওঠে উৎসবমুখর।
গত ৩০ সেপ্টেম্বর একই স্থানে সমাবেশের উদ্বোধন করা হয়। পাঁচ দিনের এ আয়োজন স্কাউট সদস্যদের শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা জানান।
আগুনের আলোয় সাংস্কৃতিক উৎসবে শেষ পঞ্চগড়ের স্কাউট সমাবেশ
ক্যাম্প ফায়ারের আগুন ঘিরে নাচ, গান ও নাটকের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ। শনিবার (৩ অক্টোবর) রাতে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্
প্রিয় বাংলাদেশসারা দেশ


