কক্সবাজারের টেকনাফে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তের জিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৬৪ বিজিবির সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত দিয়ে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের বহন করা দুটি পিটলা থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. মামুন (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ দুই যুবক আটক
কক্সবাজারের টেকনাফে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্তের জিয়া খাল এলাকায় অভিযা
প্রিয় বাংলাদেশসারা দেশ


