ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রেতার ছদ্মবেশে অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৩ অক্টোবর) পৌরসভার বাসস্ট্যান্ড ও কামারগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলফাডাঙ্গা পৌরসভার কালীবাবু রোড এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে মাহাবুল ইসলাম (৪৩), আরাজি রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল শেখ (৩৭) ও কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫)।
ডিএনসি সূত্র জানায়, ইয়াবা বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল ক্রেতার পরিচয়ে মাহাবুল ও এনামুলের সঙ্গে যোগাযোগ করে। পরে পৌরসভার শ্মশানঘাট এলাকায় ইয়াবার দরদাম চূড়ান্ত হয়। একপর্যায়ে বাসস্ট্যান্ড এলাকায় টাকা লেনদেন ও ১ হাজার ৯০০ পিস ইয়াবা হস্তান্তরের সময় তাদের আটক করা হয়।
পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কামারগ্রামে অভিযান চালিয়ে লিমন খানকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে আরও ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযানে মোট ২ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রাসেল কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।
আলফাডাঙ্গায় ক্রেতা সেজে ২ হাজার ৮০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রেতার ছদ্মবেশে অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৩ অক্টোবর) পৌরসভার বাসস্ট্যান্ড ও কামারগ্রামে পৃথক অভিযান চ
প্রিয় বাংলাদেশসারা দেশ


