পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে।” শনিবার সকালে তেঁতুলিয়ার নোঙর রিভার ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি নোঙর রিভার ক্যাম্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং তেঁতুলিয়ার পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি নদী ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে নোঙর রিডার আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নোঙরের সভাপতি সুমন শামসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নোঙরের সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে তেঁতুলিয়ার পর্যটন ও প্রাকৃতিক পরিবেশকেন্দ্রিক কার্যক্রমে নতুন উদ্যোগের সূচনা হয়েছে।
নদী রক্ষা ছাড়া পরিবেশ ও মানুষের নিরাপত্তা সম্ভব নয়
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “নদী বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে।” শনিবার সকালে তেঁতুলিয়ার নোঙর রিভার ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নোঙর রিভার ক্যাম্পের বিভি
প্রিয় বাংলাদেশসারা দেশ


