ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে ১৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে একটি বাড়িতে ঘিরে রাখার পর পুলিশ গিয়ে হেফাজতে নেয়।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল বাজারসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জাহিদুলের বিরুদ্ধে। পরে শিশুটি চিৎকার করলে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।পরিবারের সদস্যরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জাহিদুলকে আটক করে তার চাচার বাড়ির একটি কক্ষে রাখে। পুলিশ তাকে হেফাজতে নিতে গেলে স্থানীয়দের সঙ্গে উত্তেজনা তৈরি হয় এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে পুলিশ জানিয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, নিহত শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আশুগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে ১৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে আটক করে একটি বাড়িতে ঘিরে রাখার পর পুলিশ গিয়ে হেফাজতে নেয়।শুক্র
প্রিয় বাংলাদেশসারা দেশ


