ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। পরে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন।
এ সময় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করার লক্ষ্যে সাত দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হচ্ছে।




