ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গন্দ্রপা বাইপাস সড়কে একটি বাস ও বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়।
এতে অটোরিকশায় থাকা সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় বাসটির সামনের অংশও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন।শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গন্দ্রপা বাইপাস সড়কে একটি বাস ও ব
প্রিয় বাংলাদেশসারা দেশ


