সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, রায়হান একজন পেশাদার মাদক কারবারি।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ একটি দল জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রায়হানকে আটক করে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। রায়হান নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলানগর থানার পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে আগেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
ডিবির ওসি মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রায়হানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সাভারে ৪ হাজার ইয়াবাসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার
সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, রায়হান একজন পেশাদার মাদক কারবারি। বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবা
প্রিয় বাংলাদেশসারা দেশ


