বিশিষ্ট চলচ্চিত্রকার, নাট্যকার ও অভিনেতা আজহারুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৩০ নভেম্বর)। ১৯৮৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। চলচ্চিত্র ও মঞ্চনাটকে পরিচালনা, অভিনয় এবং নাট্যরচনার মধ্য দিয়ে তিনি রেখে গেছেন সৃজনশীল কাজের স্বাক্ষর।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকার কালোই গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজহারুল ইসলাম চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি মঞ্চনাটক রচনা, পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তার পরিচালিত দুটি চলচ্চিত্র হলো ‘ষড়যন্ত্র’ ও ‘রিকশাওয়ালা’। মঞ্চনাটকেও ছিল তার উল্লেখযোগ্য পদচারণা। তার রচিত নাটকের মধ্যে রয়েছে ‘প্রকৃতি জীবন দাও’, ‘ইন্দ্রজাল’ ও ‘বিষ’।
চলচ্চিত্র ও নাট্যাঙ্গনে বহুমুখী সৃজনশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজের কর্মপরিচয় গড়ে তুলেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে স্বজন, শুভানুধ্যায়ী ও অনুরাগীরা তাকে স্মরণ করবেন।
উল্লেখ্য, আজহারুল ইসলাম দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের বার্তা সম্পাদক মো. সুমন ইসলামের বাবা।